নেত্রকোনার কেন্দুয়ায় ধানকাটার হারভেস্টার মেশিনে কাটা পড়ে হোসাইন মিয়া (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন মিয়া গাড়াদিয়া গ্রামের বুলবুল মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এলাকার মাঠে ফুটবল খেলা দেখতে যায় শিশু হুসাইন মিয়া। খোলা শেষে শিশু হুসাইন মাঠের পাশে হারভেস্টার মেশিনে ধান কাটা দেখতে যায়। এসময় হঠ্যাৎ শিশু হুসাইন ধানের জমিতে পড়ে গেলে হারভেস্টার মেশিনের নিচে কাটা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।