বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪৯ গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রভাষক ইমরান মাহমুদ। বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসাইন।
এ সময় পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সব অনুষদ সদস্য ও কর্মকর্তাসহ আমন্ত্রিত অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচকরা বিষয়-সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন।
বিআইসিএম জানিয়েছে, ইনস্টিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪৯ আয়োজন করা হয়।