ভয়াবহ ভুমিকম্পে বন্ধ হয়ে যায় মিরপুর টেস্টের খেলা

ভয়াবহ ভুমিকম্পে বন্ধ হয়ে যায় মিরপুর টেস্টের খেলা। সকালে তখন চলছিল আয়ারল্যান্ড সিরিজের ৫৬ তম ওভারের খেলা। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় বল করার পর তীব্র কাপুনিতে হতবম্ব হয়ে পড়েন মাঠের সবাই। কিছুক্ষণ আতঙ্কগ্রস্ত হয়ে মাঠের মাঝে দাড়িয়ে থাকেন সবাই। প্রায় মিনিট পাঁচেক পর আবার শুরু হয় খেলা। 

ক্রিকেটে এমন ঘটনা খুব কম দেখা গেছে। সর্বশেষ ঘটনা ঘটে ২০২২ সালে, যখন জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ম্যাচে ভূমিকম্পের কারণে খেলা সাময়িক বন্ধ হয়। তখন ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।