২০২৫ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হলেন মেক্সিকোর ফাতিমা বশ। থাইল্যান্ডে শুক্রবার (২১ নভেম্বর) বিজয়ীয় নাম ঘোষণা করা হয়। চলতি বছরের প্রতিযোগিতার বিভিন্ন কেলেঙ্কারি ছাপিয়ে বিতর্কময় সিজনের পর এবার চূড়ান্ত বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হলো।
প্রতিযোগিতার এক কর্মকর্তা জনসমক্ষে তাকে তিরস্কার করায় এবং যারা তার পাশে থাকবে তাদের ডিসকোয়ালিফাই করার হুমকি দেয়ায় ২৫ বছর বয়সী ফাতিমা বশ নভেম্বর মাসে প্রতিযোগিতা বর্জন করেছিলেন।
থাইল্যান্ডের প্রতিযোগী প্রাভিনির সিং দ্বিতীয় স্থানে শেষ করেন। টপ ফাইভে স্থান করে নেন ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং কোট দে'ভোয়ারের প্রতিযোগীরা। থাইল্যান্ড চতুর্থবারের মতো প্রতিযোগিতার আয়োজন করেছে এবং দেশটির প্রতিনিধি ফ্যান সাইটগুলোতে তুমুল জনপ্রিয়তা পান।
১৯৫২ সালে প্রতিষ্ঠার পর এটি ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বার্ষিক টেলিভিশন অনুষ্ঠান থেকে এই প্রতিযোগিতা এখন একটি আধুনিক মিডিয়া ব্র্যান্ডে পরিণত হওয়ার প্রয়াসকেও তুলে ধরছে।