মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকজন ডেমোক্র্যাট সংসদ সদস্যকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছেন। তিনি তাদের আচরণকে রাষ্ট্রদ্রোহী ও মৃত্যুদণ্ডযোগ্য বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম আরও লিখেছেন,'জর্জ ওয়াশিংটন তাদের ফাঁসি দেয়া সমর্থন করত'। হোয়াইট হাউজের কিছু সদস্য সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে সক্রিয় সেনা সদস্যদের অবৈধ নির্দেশ না মানার পরামর্শ দিয়েছেন, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প এ মন্তব্য করেন।
ঘটনার পর হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস, ডেমোক্র্যাটিক হুইপ ক্যাথারিন ক্লার্ক ও ডেমোক্র্যাটিক ককাস চেয়ার পিট এগুইলার ট্রাম্পের মন্তব্যকে ঘৃণ্য ও বিপজ্জনক আখ্যায়িত করেছেন এবং অবিলম্বে পোস্টগুলি মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং তারা নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাপিটল পুলিশের সঙ্গে সমন্বয় করছেন।
উক্ত সংসদ সদস্যরা সবাই প্রাক্তন সেনা বা জাতীয় নিরাপত্তা পেশাজীবী। তারা বলেছেন, তারা সংবিধান রক্ষার শপথ পালন করছেন এবং কোনো হুমকি তাদের থামাতে পারবে না। ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারও ট্রাম্পের মন্তব্যকে নিন্দা জানিয়েছেন, উল্লেখ করে বলেছেন যে প্রেসিডেন্ট কার্যত নির্বাচিত কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের আহ্বান করে সংবিধান বহির্ভূত কাজ করছেন।