ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন

পুরান ঢাকায় কসাইটুলীতে মাংস কিনতে গিয়ে ভূমিকম্পে নিহত আবদুর রহিম (৫৫) ও  তার ১৩ বছরের ছেলে আবদুল আজিজ রিমনের দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার আস সুন্নাহ মাদসা মাঠে বাবা-ছেলের জানাযা শেষে পারিবারিক কবরস্থানের তাদের দাফন করা হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ তাদের জানাযায় অংশ নেন। ভোরে বাবা-ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবার, স্বজন ও এলাকাবাসী।

 

বাবা-ছেলের কবর খনন করছেন স্থানীয়রা। ছবি: দেশ রূপান্তর

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার বশিকপুর এলাকার বাসিন্দা আবদুর রহিম পুরান ঢাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন আর সদরঘাটে ব্যবসা করতেন। শুক্রবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে পুরান ঢাকায় বাজার করতে বের হন আবদুর রহিম। ভূমিকম্পে সময় কাসইটলীর একটি দেয়ার ভেঙে পড়ে ঘটনাস্থলে মারা যান তারা।