যশোরে ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ আব্দুল্লাহ সিফাত (২৫) উপজেলার বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সকালে রেললাইনের পাশে সিফাতের দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ তদন্তের পর জানা যাবে বলে জানায় রেলওয়ে পুলিশ।