কিশোরগঞ্জের হোসেনপুরে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই এলাকার নুরু খান (৫৯) ও ফজলু খান (৫৫)।
এলাকাবাসী ও শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন বড় ভাই নুরু খান। এসময় তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানায় নিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে।