দেশের বিশ্বমানের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও অথেনটিক ডার্মো কসমেটিকস প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস সাভারে নতুন শাখা চালু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সাভারের জলেশ্বরের শিমুলতলার এম কে টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে নতুন শাখার কার্যক্রম শুরু হয়। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের নির্দিষ্ট অথেনটিক ডার্মো কসমেটিকস ও ট্রিটমেন্টে সীমিত সময়ের জন্য সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব রুকাইয়া জাহান চমক, ফারজানা ইসলাম, ইশায়া তাহসিন, আয়েশা আক্তার তৌশি ও নাজমী জান্নাত।
সাভারের নতুন শাখা থাকছে বায়োজিনের নিজস্ব ব্র্যান্ডের বায়োকেয়ারের ন্যাচারাল স্কিনকেয়ার প্রোডাক্ট, নিরাপদ বিউটি সাপ্লিমেন্টস, স্মার্ট লাইফস্টাইল সামগ্রী ও ইউরোপিয়ান অথেনটিক ডার্মো কসমেটিকস। পাশাপাশি গ্রাহকের ত্বকের ধরন অনুযায়ী অভিজ্ঞ চিকিৎসক ও নিউট্রিশনিস্ট পরামর্শের ব্যবস্থাও থাকছে।