আমতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওষুধ ব্যবসায়ীকে মারধর

বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একে স্কুল সলগ্ন ওষুধ ব্যবসায়ী রহমান ফার্মেসির মালিক মো. সোবহান খলিফাকে মারধর করেছে করেছে প্রতিপক্ষ। জানা গেছে, আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের সোবাহান খলিফা (৫০) এর সাথে পশ্চিম ঘটখালী গ্রামের হাবিব খান, মো. মাসুম খান, মো. সোহরাব খান মো. রাসেল, মো. সাইফুল, মো. আনোয়ার খান, মো. দেলোয়ার খানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

এই বিরোধের জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওষুধ ব্যবসায়ী সোবাহান খলিফা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে আমতলী ফায়ার সার্ভিস সড়কের নিকট পৌঁছলে হাবিন, মাসুম, সোহরাব, রাসেল, সাইফুল, আনোয়ার ও দেলোয়ার পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে গুরতর জখম করে ফেলে রেখে যায়। তখন সোবহান খলিফার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোবহান খলিফা বলেন, পূর্ব পরিকল্পিত তারা চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়া আমার পথরোধ করে অহেতুক তর্ক ও গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাতারি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হাতুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে পিছন দিক থেকে মাথা লক্ষ্য করে আঘাত করে। এতে মাথায় পিছনে বাম পাশে গুরুতর জখম হয়। এ সময় তারা আমার পকেটে থাকা ১ লাখ টাকা নিয়া যায়। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয় অভিযুক্ত হাবিব খান গংদের কাছে জানতে চাইলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।