ময়মনসিংহের ত্রিশালে রবিবার সকালে ডোবা থেকে সবুজ মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায, উপজেলার সাখুয়া ইউনিয়নের সাখুয়া দক্ষিণ পাড়া বিলের মাঝখানে জনৈক সিরাজুল ইসলামের ডোবায় সবুজের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সবুজ মিয়া ঐ এলাকার সুরুজ মিয়ার ছেলে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, সবুজের মরদেহ ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া যায়। সে ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিল।
তিনি আরো জানান, শনিবার সকাল ১০টা থেকে সবুজ নিখোঁজ ছিলেন এবং রবিবার সকাল ৮ টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে মরদহে উদ্ধার করা হয়।