স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রবিবার (২৩ নভেম্বর) গুলশান-২ নম্বরের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।