রেভল্যুশনাইজিং ডেন্টিস্ট্রি উইথ এআই

ইনোভেশনস এন্ড ইনসাইটস শীর্ষক  ১ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক কংগ্রেস  

স্পেশাল হেলথ কেয়ার  ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহয়তায় স্পেশালাইজড ডেন্টিস্ট্রি বিষয়ক প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন রবিবার (২৩ নভেম্বর)  রাজধানী ফার্মগেট কেআইবি ৩ডি হলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কংগ্রেসে আধুনিক দন্ত কৃত্তিম  বুদ্ধিমত্তার ও প্রয়োগ বিষয়ে বিশেষজ্ঞদের নানা দৃষ্টিভঙ্গি ও গবেষণালব্ধ আলোচনা  হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, চিফ অ্যাডভাইজার, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: হারুন আল রশিদ, প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও ডা: জহিরুল ইসলাম শাকিল, সেক্রেটারি জেনারেল, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।