মাহফুজ আলম

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।’ রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আরও লেখেন, ‘জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র‍্যকে বাধাগ্রস্ত করলে ফ্যসিবাদ পুনঃ প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।’ 

তিনি আরও লেখেন,  ‘তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীদের উপর সবধরনের জুলুম বন্ধ হোক।’