শিকড় ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বগুড়ার শাজাহানপুরে অর্ধ শতাধিক দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ফাউন্ডেশন। 

গত ২১ নভেম্বর উপজেলার জালশুকা গ্রামে জালশুকা উত্তরপাড়া হাইস্কুল মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকড় ফাউন্ডেশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এ এফ এম জাহেদুর রহমান, সংগঠনের সভাপতি ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. মুনজুরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মেজবাউল আলম  এবং প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক সহ স্বেচ্ছাসেবী সংগঠনটির অন্যান্য সদস্যরা।