সিনসিনাটির বিপক্ষে কি জিততে পারবেন মেসিরা

এমএলএস কাপ প্লে-অফে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে ইন্টার মায়ামি খেলবে সিনসিনাটি এফসির বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল উঠে যাবে কনফারেন্সের ফাইনালে। মায়ামি কি পারবে জিততে? সিনসিনাটির বিপক্ষে এই মৌসুমে যে জয় পায়নি মায়ামি।

এবারের মৌসুমে লিগে প্রথম দেখায় নিজেদের মাঠে সিনসিনাটি ৩-০ তে হারায় মায়ামিকে। পরে মায়ামির মাঠে ম্যাচ গোলশূন্য ড্র হয়। হারের ম্যাচটিতে মেসি ছিলেন, আর গোলশূন্য অবস্থায় শেষ হওয়া ম্যাচে ছিলেন না মেসি। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে মেসি খেলবেন। তিনি কি পারবেন দলকে কনফারেন্স ফাইনালে তুলতে।

এর আগে বেস্ট অব থ্রি সিরিজে ন্যাশভিলের বিপক্ষে মেসি ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেন। সিনসিনাটির বিপক্ষে পাওয়া সবশেষ জয়ের ম্যাচে লুইস সুয়ারেজ করেছিলেন জোড়া গোল। মেসি ও সুয়ারেজ জুটি মাঠে ভালো করলে সেটি মায়ামির জন্যই ভালো।

রেগুলার সিজনে পয়েন্ট টেবিলে সমান ৬৫ পয়েন্ট ছিল মায়ামি ও সিনসিনাটির।