চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মাওলানা মনসুর আলম (৩৯)। গত শনিবার রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়। মনসুর আলম কক্সবাজার জেলার সদর থানার গাজুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. রাকিব শেখ জানান, শনিবার রাতে মাওলানা মনসুর আলম কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা কর্মকর্তা রাকিব আরও বলেন, মনসুর আলম একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি ছিলেন। তিনি সাত বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।