কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের ৩০ কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বারবাকিয়া ইউনিয়নের আওতাধীন ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার ইউনুসের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট জেড এম মিনারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মৌলভী সানা উল্লাহ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, ইদ্রিস বাদশা, মেম্বার আলমগীর, ছরওয়ার কামাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব মৌলভী নুরুল হোসাইন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এটিএম গিয়াস উদ্দিন হায়দার, কৃষকদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম, সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কাউন্সিল শেষে আওয়ামীলীগের সমাজের ৩০ জন কর্মী-সমর্থক বিএনপির সাধারণ সম্পাদক এর হাত ধরে বিএনপিতে যোগদান করেন। তারা হলেন ও সমাজপতি আবুল কাশেম, মো. শাহাদাত, আমির হোসাইন, মোহাম্মদ কামাল, বদিউল আলম, মো. কাছিম, বাদল চন্দ্র শীল, আবদুল খালেক, নুরুল হোসাইন, নজরুল, নুরুল হক, মো. নাছির মহি উদ্দিন, মো. বশর, বদি আলম (২), মো. করিম, মো. কাশেম, নাজিম উদ্দিন, মো. জসিম, মো. জমির, আলমগীর, মো. কাশেম, উজ্জ্বল চন্দ্র শীল, আবু তালেব, নবীর হোসাইন, মো. আনসার, মো. রাজিব, মো. মনু প্রমুখ।
যোগদানকৃতরা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে ভালবেসে আওয়ামীলীগের ভুল রাজনীতি থেকে বের হয়ে বিএনপিতে যোগদান করেছেন।