বকশি বাজার থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর বকশি বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে বকশি বাজার বুয়েটের খেলার মাঠ সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তার পায়ে পচন ধরেছে। ওই এলাকায় ঘুরাফেরা করত। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।