অরুণাচল প্রদেশে জন্ম নেওয়া যুক্তরাজ্যভিত্তিক নাগরিক প্রেমা ওয়াংজম থংডক অভিযোগ করেছেন, শাংহাই পুদং বিমানবন্দরে চীনা ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কয় ঘণ্টা ধরে আটক ও হয়রানি করেছেন। কারণ হিসেবে তারা তার ভারতীয় পাসপোর্ট অবৈধ বলে ঘোষণা করেছিলেন। ২১ নভেম্বর তার লন্ডন থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রাকালীন এ ঘটনা ঘটে ।
প্রেমা জানান, কর্মকর্তারা তার পাসপোর্ট স্বীকার করতে অস্বীকার করেছেন কারণ এতে জন্মস্থল হিসেবে অরুণাচল প্রদেশ লেখা রয়েছে। কর্মকর্তারা তাকে বলেছেন, অরুণাচল প্রদেশ চীনের অংশ। তিনি আরও জানান, একাধিক ইমিগ্রেশন এবং এয়ারলাইন কর্মী তাকে উপহাস করেছেন, চীনা পাসপোর্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং তার ফ্লাইট এ ওঠার অনুমতি দেননি। এর ফলে তার সংক্ষিপ্ত ট্রানজিট ১৮ ঘণ্টায় গড়ায়।
পরবর্তীতে ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তারা তাকে রাতের ফ্লাইটে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। প্রেমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উচ্চপদস্থ কর্তৃপক্ষকে একটি চিঠি লিখে এ আচরণকে ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন। তিনি অনুরোধ করেছেন সরকার যাতে বিষয়টি বেইজিংয়ের সাথে আলোচনা করে। এ ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিপূরণ দাবি করুক এবং ভবিষ্যতে আরুণাচল প্রদেশের নাগরিকরা আন্তর্জাতিক ভ্রমণে কোনো বাধার মুখোমুখি না হোন তার নিশ্চয়তা দিক এমনটা দাবি করেছেন তিনি।