যশোর 

নকশী কাঁথা মেইলের ধাক্কায় যুবকের মৃত্যু

যশোরে নকশী কাঁথা মেইল ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিতভাবে নিহত পরিচয় জানা যায়নি। সোমবার (২৪ নভেম্বর) সকালে ধর্মতলা রেলক্রসিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশী কাঁথা মেইল ট্রেনটি যশোর অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। কিন্তু তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

তিনি জানান, পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করেও কোনো পরিচয় মেলেনি। সিআইডির সহায়তায় মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।