কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। সোমবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর বাজহিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় সোমবার সকালে ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা খবর জানালে রেলওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে কোনো এক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।