প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াত

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের অংশগ্রহণে মোটরসাইকেল র‍্যালির সময় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর পর্যায়ে মোটরসাইকেল র‌্যালি বেড়ে গেছে। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় আমিরে জামায়াত সব ধরনের মোটরসাইকেল শোভাযাত্রা ও র‌্যালি বন্ধের নির্দেশ দিয়েছেন।