ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

দেশে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার বিকাল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তীতে তিন দফার ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টাকে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা।

ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কেও অবহিত হন প্রধান উপদেষ্টা। বৈঠকে সরকারের পক্ষে কী করণীয় তা নিয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছেন তিনি।