পে কমিশনের বৈঠক, চেয়ারম্যান বললেন- ‘আলোচনা ফলপ্রসূ’

নতুন পে-স্কেল প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।

সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, ‘আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব সভায় উপস্থিত হননি। পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে।’

কবে নাগাদ সুপারিশ হতে পারে—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করি।’