ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের চর্তুথ 

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও ঢাকা শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায় রয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ৪৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২০৭ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ৪র্থ স্থানে উঠে এসেছে ঢাকা। 
 
একিউআইর তথ্যানুযায়ী, ৩৪২ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের কলকাতা, পাকিস্তানের লাহর, কুয়েতের কুয়েত সিটি, আফগানিস্তানের কাবুল ও সেনেগালের ডাকার শহর যথাক্রমে ২২৫, ২১৭, ১৯৯, ১৯১ ও ১৮৯ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম  স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ’মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ’অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ’খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ’বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।