বাউলদের ওপর হামলা প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

বাউল সম্রাট আবুল সরকারের মুক্তির দাবিতে ও সারা দেশে বাউল-ফকির-সূফীদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী ।

‎সোমবার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, আমরা আজকে একত্রিত হয়েছি বাউল  আব্দুল সরকারের মুক্তির দাবিতে এবং সারা দেশে যে বাউলদের ওপর  হামলা হচ্ছে তার প্রতিবাদ জানাতে। আসলে আমরা ক্লান্ত  এই জায়গা থেকে যে গত ২ বছর  ধরে আমরা দেখছি লাগাতার হামলা হচ্ছে। যারা ভিন্ন মতের অনুসারী বা বাউল, সুফি তাদের চুল-দাঁড়ি কেটে দেওয়া হচ্ছে। ২০২৪ এর  ৫ আগস্ট  পর এ দেশে  কোনোভাবেই কাম্য ছিল না। আমরা এর ধিক্কার জানাই।

‎‎ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান হাসান শুভর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদ।