বক্স অফিসে রেকর্ড গড়ল ‘উইকেড: ফর গুড’

আরিয়ানা গ্র্যান্ড ও সিনথিয়া এরিভো অভিনীত জন এম চু-এর সিক্যুয়েল ‘উইকেড: ফর গুড’ মুক্তি পেয়ে বক্স অফিসে রেকর্ড গড়ল। সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ও ইউনিভার্সাল পিকচার্সের রিলিজের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয় এটি।

গত ২১ নভেম্বর উত্তর আমেরিকার ৪,১১৫টি প্রেক্ষাগৃহে ও প্রিভিউ প্রদর্শনের মাধ্যমে প্রথম দিনেই ছবিটি আয় করেছে ৬৮.৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় এর মূল্য ৬১৪ কোটিরও বেশি। এই আয়ের ফলে চলমান সপ্তাহের শেষে এটি প্রায় ১৫১.৫ মিলিয়ন ডলারের উদ্বোধনী আয় করার পথে রয়েছে।

এই রেকর্ডের আগে কেবলমাত্র ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিনেমাই রয়েছে। সে হিসেবে ‘উইকেড: ফর গুড’ রেকর্ডে দ্বিতীয় স্থানে রয়েছে।২০২৪ সালে প্রথম ‘উইকড’ এর প্রিভিউয়ে ১১২ মিলিয়ন ডলার আয় হয়েছিল। সেটিকেও এবার অনেকটাই ছাড়িয়ে গেছে সিকোয়েন্সটি।

যুক্তরাজ্যের পরিসংখ্যান এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও অনুমান করা যাচ্ছে ‘উইকেড: ফর গুড’ সিনেমাটি ২০২৩ সালের বার্বির মুক্তির এক সপ্তাহের রেকর্ডের চেয়ে প্রায় ৩০ শতাংশ ছাড়িয়েছে।

আইমেক্স, ফোরডিএক্স ও স্ক্রিনএক্স প্রিমিয়াম প্রদর্শনীর মাধ্যমে সিনেমার আয় আরও বাড়েছে। বিশেষ করে ফোরডিএক্স-এ ৯২২,০০০ এবং স্ক্রিনএক্স-এ ১ মিলিয়ন ডলার আয় হয়েছে। এটি প্রথম ‘উইকড’ ছবির তুলনায় ৭০ শতাংশ বেশি।