ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভে মীর মুগ্ধের ছবির মুখে ‘কালি’ দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্থ হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানায়, দুইদিন আগে হয়ে যাওয়া একটি অনুষ্ঠানকে ঘিরে চিনাইরে বিরোধ চলছিল। এ নিয়ে সেখানে উত্তেজনা চলছে। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে বলে ধারণা করছেন তারা।