বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তফসিল ঘোষণার পর অবশিষ্ট প্রস্তুতি নেওয়া হবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত। দেশের মানুষের এটাই চাওয়া।
তিনি রাজনীতিতে ধর্মের অতিরিক্ত ব্যবহারের সমালোচনা করে বলেন, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন, তাদের রায় জনগণ দিবে। এ ধরনের ব্যবহার ক্ষতি বয়ে আনে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তার বক্তব্য, আজকে যারা বিরোধিতা করছে, ভবিষ্যতে সেই দলগুলো বিএনপির অংশ হতে পারে।