জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, বরং সরাসরি হত্যাকাণ্ড —এমন দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা। তিনি বিধানসভায় বক্তব্য রাখার সময় জানান, হত্যাকাণ্ডের উদ্দেশ্য আসামের জনগণকে স্তম্ভিত করা, তবে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় মারা যান তিনি।
ইন্ডিয়ান টুডের খবর অনুযায়ী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা বলেছেন, প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, এটি সরাসরি হত্যাকাণ্ড। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, হত্যার উদ্দেশ্য এমন কিছু যা আসামের মানুষকে চমকে দেবে।
জুবিন গার্গ, যিনি ‘য়া আলি’সহ বহু হিন্দি ও আসামি গানে মানুষের মন কেড়ে ছিলেন। সিঙ্গাপুরে একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় মৃত্যুবরণ করেন। তিনি উত্তর-পূর্ব ভারত উৎসবে পারফর্ম করার কথা রেখেছিলেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, হত্যাকাণ্ডে এক ব্যক্তিই যুবেনকে হত্যা করেছে এবং অন্যরা তাকে সাহায্য করেছে। চার থেকে পাঁচজনকে এই হত্যাকাণ্ডের অভিযোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
ইতিমধ্যেই তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ফেস্টিভাল আয়োজক শ্যামকানু মাহন্তা এবং যুবেনের কজ ও ডিএসপি সন্দীপন গার্গসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখনও মৃত্যুর প্রকৃত কারণ সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়নি।
তবে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, তারা কোনও অপরাধজনিত ঘটনার সন্দেহ করছে না।
এ দিকে, সিঙ্গাপুর থেকে আসামের পুলিশকে জুবিন গার্গের পোস্টমর্টেম এবং টক্সিকোলজি রিপোর্ট পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জানান, হত্যাকাণ্ড সংক্রান্ত চার্জশিট ডিসেম্বর মাসে দাখিল করা হবে। এরপর তদন্ত আরও বিস্তৃত হবে, যেখানে অবহেলা, বিশ্বাসভঙ্গ ও অন্যান্য দিকগুলোও অন্তর্ভুক্ত হবে। তিনি পুনর্বার বলেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য আসামের জনগণকে চমকে দেবে।