বিমান বাহিনী প্রধানের সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে তাদের মধ্যকার সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ সময় পাকিস্তান হাই কমিশনারের সাথে অতিথি হিসেবে ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী এবং কাউন্সিলর (পলিটিকাল) কামরান দঙ্গাল উপস্থিত ছিলেন।