প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ের করার মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার উপ কমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছে আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মাসুম মিয়া উভয় পক্ষের শুনানি শেষে আসামি পক্ষের অব্যাহতি আবেদন নাকচ করে দিয়ে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
মামলার বাদী নুরে হোমায়রা অভি তার অভিযোগে বলেন, গত ২০১৪ সালের ২৫ এপ্রিল আলী রেজার সাথে বাদীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
বাদী তার অভিযোগ আরও বলেন, আসামীর সাথে ১০ বছরের দাম্পত্য জীবন অতিক্রান্ত হলেও বাদীর কোন ভরণপোষণ বহন করত না। ভরণপোষণ চাইলে আসামী বাদিনীর সাথে খারাপ আচরণ করতো এবং মারধরসহ যৌতুক দাবি করতেন।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১২ আগস্ট মুর্শিদা আক্তার নামে এক নারীকে বাদীর অনুমতি ব্যতীত বিয়ে করে তাকে নিয়ে বসবাস করছে। গত বছরের ১৭ ডিসেম্বর সংশ্লিষ্ট আদালতে বাদী এ মামলাটি করেন।