ঢাকায় তাপমাত্রা কমেছে এতে করে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।
ঢাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল এ সময় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ পরিষ্কার থাকতে পারে।
পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।