ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই তার দেশকে পরাজিত করতে পারবে না। তার দেশ অজেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি এই দাবি করেন।
মূলত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও কার্টেল তালিকায় নতুন সংস্থার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। খবর আনাদোলু
আনাদোলু জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না’ এবং তার দেশ ‘অজেয়’।
মাদুরো আরও বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘মাসের পর মাস যেসব মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ’ সৃষ্টি করা হয়েছে। তার মধ্যেও যারা সাহসের সঙ্গে দেশকে সমর্থন করে যাচ্ছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা যে পরিমাণ সমর্থন বার্তা পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন।