আবারও আইয়ুব বাচ্চু স্মরণে ব্যান্ড ফেস্ট

প্রতি বছরের মতো এবছরও  আগামী ১ ডিসেম্বর  চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২তম এই ব্যান্ড ফেস্ট মাতাবেন ১২ টি ব্যান্ড দল। এ বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরা হবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) দুপুর ১২টায় চ্যানেল আইয়ের স্টুডিওতে এক  সংবাদ সম্মেলনের মাধ্যমে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, ব্যান্ড তারকা ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পি খান, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, শফিক তুহিন, জয় শাহরিয়ার, শামিম আহমেদ প্রমুখ। এবারের আয়োজনটি পরিচালনা করবেন রাজু আলীম এবং অনন্যা রুমা।