নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে এলজিসহ আটক দুইজন

কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি একটি এলজিসহ দুজনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঢালুয়া ইউপির তেজের বাজারের এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চিওড়া গ্রামের আলী হোসেনের ছেলে নাসির হোসেন (২৩) এবং দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

পুলিশ সূত্র জানায়, গভীর রাতে তাদের সন্দেহ জনক ভাবে তেজের বাজারের এলাকায় ঘোরাঘুরির সময় যৌথবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে তল্লাশিতে নাসির হোসেনের কোমর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার হয়। ঘটনাস্থলেই দুজনকে গ্রেপ্তার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, যৌথবাহিনী অস্ত্রসহ দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।