ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ মামলায় গোয়েন্দা সংস্থা ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দের আবেদন করেন। তার প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, হারুন অর রশিদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ হাজার ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইনে অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।