বিপিএলের নতুন থিম- বাংলাদেশ ইন আ ভাইব্র্যান্ট পপ আর্ট, বদলে যাচ্ছে ট্রফি

বিপিএলের ট্রফি ও থিম বদলে যাচ্ছে। এতদিন চলে আসা হারিকেনের আদলের ট্রফির বদলে নতুন ট্রফি দেখা যাবে এবারের আসর থেকে। নতুন থিম 'বাংলাদেশ ইন আ ভাইব্র্যান্ট পপ আর্ট'। এই থিম ক্রিকেটকে দেশের সংস্কৃতি, ঐতিহ্য, দর্শকচেতনা সহ অনেক কিছুর সঙ্গেই মিশিয়ে দেবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু।

নতুন ট্রফিও উন্মোচন করা হবে শীঘ্রই, যে ট্রফিতে থাকবে সতেজতা আর আধুনিক দৃষ্টিভঙ্গীর ছোঁয়া।

পাকিস্তান ভিত্তিক সম্প্রচার সংস্থা ট্রান্স গ্রুপ পেয়েছে বিপিএলের প্রোডাকশনের দায়িত্বে অর্থাৎ ক্যামেরা, ভিজুয়্যালস, ধারাভাষ্যসহ সব কিছু করবে এই প্রতিষ্ঠানই। বাদ গেছে অতীতে বিপিএলের প্রডাকশন করা রিয়াল ইমপ্যাক্ট।

এছাড়াও বিপিএলের সম্প্রচার স্বত্ব (দেশে ও দেশের বাইরে), টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্ব এসবেরও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানও চূড়ান্ত, শীঘ্রই তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।