বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১১৪০ দশমিক ৮২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৪২৩ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২৫ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১১০০ দশমিক ১৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৩৯৩ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার।