নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কেপপ ডিমন হান্টার্স’ অস্কারের পথে আরও এক ধাপ এগোলো। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) অ্যানিমেটেড ফিচার বিভাগে বিবেচনার জন্য এটি নির্বাচিত ৩৫টি চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে।
ফিল্ম অ্যাকাডেমি ২০২৫ সালের অস্কারের জন্য অ্যানিমেটেড, ডকুমেন্টারি ও ইন্টারন্যাশনাল ফিচার এই তিন বিভাগে যোগ্য সব চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে। এরপর সিনেমাটি অস্কারের যোগত্য হিসেবে থিয়েট্রিকাল রিলিজের শর্ত পূরণ করেছে।
নেটফ্লিক্সে ব্যাপক জনপ্রিয় হলেও অস্কারের নিয়ম অনুযায়ী চলচ্চিত্রটির থিয়েট্রিক্যাল রিলিজ থাকা বাধ্যতামূলক ছিল। এর অংশ হিসেবে জুন মাসে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোতে সীমিত প্রদর্শনের আয়োজন করা হয়-যা অস্কারের যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট ছিল। তবে যুক্তরাজ্যে এর প্রদর্শনী ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বিএএফটিএ) যোগ্যতা পূরণ করেনি।
অস্কারের অ্যানিমেটেড ফিচার বিভাগে যোগ্যতা অর্জনকারী আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো-নিয়ন প্রযোজিত ‘আরকো’, ডিজনির ‘এলিও ও ‘জুটোপিয়া টু’, জিকিডসের ‘লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন’, নেটফ্লিক্সের ‘ইন ইয়োর ড্রিমস’, ক্রাঞ্চিরোল-সনির ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা-ইনফিনিটি ক্যাসল’, ‘চেইনসো ম্যান-দ্য মুভি: রেজে আর্ক’।
চলতি বছরের জুন মাসে ম্যাগি কাং ও ক্রিস অ্যাপেলহান্স পরিচালনায় এবং ড্যানিয়া জিমেনেজ ও হান্না ম্যাকমেকানের চিত্রনাট্যে অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘কেপপ ডেমন হান্টার্স’ মুক্তি পায়। মুক্তির পর পরই ৯৩টি দেশে নেটফ্লিক্সের বিশ্বব্যাপী শীর্ষ ১০ এ পৌঁছে যায় এবং দুই মাসের মধ্যে প্ল্যাটফর্মে সর্বকালের সর্বাধিক দেখা সিনেমার রেকর্ড গড়ে। সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন আর্ডেন চো , আহন হিও-সিওপ , মে হং , জি-ইয়ং ইউ , ইউনজিন কিম , ড্যানিয়েল ডে কিম , কেন জিওং এবং লি বাইং-হুন । সিনেমাটিতে ‘কেপপ ডেমন হান্টার্স’ নামে একটি গ্রুপ, যা অ্যানিমেটেড চলচ্চিত্রে রাক্ষস শিকারীর ভূমিকায় অভিনয় করে। এটি একটি একটি কাল্পনিক চরিত্র কোনো বাস্তব কে-পপ গার্ল গ্রুপ না।