রিয়াদ সিজন ২০২৫: সৃজনশীলতা ও সংস্কৃতির বৈশ্বিক মঞ্চ

রিয়াদ সিজন ২০২৫— সৌদি আরবের ষষ্ঠ সংস্করণের এই বিশাল সাংস্কৃতিক ও বিনোদন উৎসব ইতোমধ্যে নতুন বৈশ্বিক মানদণ্ড স্থাপন করছে। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, এবারের আসরের আর্থিক পরিমাণ প্রায় ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। এটি জুড়ে রয়েছে ১১টি প্রধান বিনোদন অঞ্চল, ১৫টি বিশ্বমানের চ্যাম্পিয়নশিপ এবং অন্তত ৩৪টি প্রদর্শনী ও উৎসব।

অক্টোবর ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত চলবে এই উৎসব, যা সঙ্গীত, ক্রীড়া, থিয়েটার, ফ্যাশন, গেমস এবং পরিবারবান্ধব নানা আকর্ষণের এক রঙিন সমাহার উপহার দেবে। বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য এটি এক বিশেষ সুযোগ— এক প্রাণবন্ত শহরকে নতুন করে দেখা, যা দ্রুতই আধুনিকতা, সংস্কৃতি ও আন্তর্জাতিক বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

আন্তর্জাতিক তারকাদের মিলনমেলা

রিয়াদ সিজন কেবল পপ-আপ রাইড বা ফুড স্টল নয় এটি পূর্ণাঙ্গ এক বিনোদন ইকোসিস্টেম, যা বিশ্বজুড়ে আলোচিত নানা ইভেন্টের সমন্বয়ে গঠিত। প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে: বৃহৎ কনসার্ট ও মিউজিক ফেস্টিভ্যাল। যেখানে সাউন্ডস্টোরম ও এক্সপি মিউজিক ফিচারসে আছে পোস্ট ম্যালোন, ক্যালভিন হ্যারিস, হ্যালসি সহ আরও অনেক আন্তর্জাতিক শিল্পীর উপস্থিতি এবং লাইভ পারফরম্যান্স। আছে থিয়েটার, ফ্যাশন শো ও লাইফস্টাইল ইভেন্ট, যেখানে বৈশ্বিক ফ্যাশন আইকনদের পাশাপাশি আঞ্চলিক ডিজাইনারদের কাজও প্রদর্শিত হবে।

গেমিং ইকোনমি নেতৃত্ব নেওয়ার লক্ষ্য নিয়ে থাকছে ই-স্পোর্টস ও গেমিং প্রতিযোগিতা। উচ্চমানের ক্রীড়া ইভেন্ট, যেমন সিক্স কিংস স্ল্যাম প্রদর্শনীমূলক টেনিস প্রতিযোগিতা, যেখানে খেলবেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ, জানিক সিনারের মতো বিশ্বসেরা তারকারা।

এছাড়া থিয়েট্রিক্যাল প্যারেড, বিশাল বেলুন ফ্লোট (নিউ ইয়র্কের ম্যাসি’স প্যারেডের আদলে) এবং মিস্টারবিস্ট দ্বারা অনুপ্রাণিত বিস্ট ল্যান্ডের মতো ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা। এই নামগুলো প্রমাণ করে রিয়াদ সিজন কেবল আঞ্চলিক কোনো উৎসব নয়— এটি এক বিশ্বমঞ্চ, যেখানে অংশ নেওয়ার আহ্বান সবার প্রতি।

যেকোনো উৎসবের সাফল্য নির্ভর করে তার আকর্ষণের ওপর, আর রিয়াদ সিজন সে দিক থেকে নিঃসন্দেহে এগিয়ে। দুটি প্রধান অঞ্চল বিশেষভাবে দর্শকবান্ধব—যেমন বুলবার্ড রিয়াদ সিটি (থিয়েটার, কনসার্ট, পপ-আপ মার্কেট, ফুড হল নিয়ে ফ্রি-জোন) ও বুলবার্ড ওয়ার্ল্ড (বৈশ্বিক গ্রামধর্মী ধারণা, যেখানে ইন্দোনেশিয়া, কুয়েত, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশ-ভিত্তিক থিম জোন, ১,৬০০ দোকান ও ৩৫০ রেস্তোরাঁ, শিল্পকর্ম এবং পারিবারিক বিনোদনের সুব্যবস্থা)। বাংলাদেশি পরিবার ও বন্ধুদের জন্য এই অঞ্চলগুলোয় রয়েছে বিনোদন, সংস্কৃতি, খাদ্য, কেনাকাটা ও স্মরণীয় মুহূর্তের সমন্বয়।

সহজলভ্য আতিথেয়তা

সৌদির সহজতর ভিসা ব্যবস্থার কারণে এখন বাংলাদেশি পর্যটকদের জন্য রিয়াদ সিজনে অংশ নেওয়া আরও সুবিধাজনক। এমনকি যেকোনো ধরনের সৌদি ভিসা নিয়েই ওমরাহ পালন করা সম্ভব। ঢাকা থেকে রিয়াদে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, সাউদিয়া ও ফ্লাইনাস নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করে, যা যাত্রাকে আরও আরামদায়ক করেছে।

রিয়াদে আতিথেয়তা খাতও দ্রুত সম্প্রসারিত হচ্ছে— হোটেল, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, স্বল্পমেয়াদি ভাড়া এবং উন্নত পরিবহন সুবিধা সবই এখন হাতের নাগালে। মেট্রো ও শক্তিশালী বাস নেটওয়ার্কের কারণে দর্শনার্থীরা সহজেই উৎসবের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখতে পারেন। এছাড়া আন্তর্জাতিক পর্যটকদের জন্য বাড়ছে নানা সহায়তামূলক সেবা— ইংরেজি সাইনেজ, ভাষা সহযোগিতা, বৈচিত্র্যময় খাবারের বিকল্প ও ডেডিকেটেড ভিজিটর সার্ভিস, যা প্রথমবার সৌদি সফরকারীদের জন্য নিশ্চিন্ত ভ্রমণ নিশ্চিত করছে। বাংলাদেশের একাধিক ট্যুর অপারেটর ইতোমধ্যেই সৌদি ভ্রমণের জন্য কাস্টমাইজড প্যাকেজ অফার করছে।

রিয়াদ সিজন ২০২৫ কেবল উৎসব নয়— এটি এক ঘোষণা: সৌদি আরব বিশ্বের প্রতি তার দুয়ার উন্মুক্ত করছে। বাংলাদেশি পর্যটকদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.visitsaudi.com/en