জামায়াতে ইসলামীর নায়েবে আমির এমপি সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে যান তিনি।
এ সময় মির্জা ফখরুল তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।