বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি বাস্তবায়নে কমিটি গঠন

আগামী ৭-১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বার) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এদিকে জাতীয়তাবাদী দল-বিএনপি'র "দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হযেছে। 

কমিটির আহবায়ক-দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদস্য সদস্য সচিব করা হয়েছে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলকে। 

সদস্য হিসেবে আসেছন ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মাহদী আমিন, আমিনুল হক, মীর শাহে আলম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আব্দুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম বাবুল, রাজিব আহসান, এড. নিপুন রায় চৌধুরী, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, মো. নাছির উদ্দিন, মাওলানা মো. সেলিম রেজা, এড. মাওলানা কাজী মো. আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ,  ড. আব্দুল মজিদ, কামরুল ইসলাম।