১৮২ রানের লক্ষ্য, ১৮ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের দেয়া ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। 

রান তাড়ায় নেমে পঞ্চম বলে উইকেট হারায় স্বাগতিকরা। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের বলে মিড অনে সহজ ক্যাচ দিয়ে আউট হয়েছেন তানজিদ হাসান। ২ রান করেন তিনি। 

দ্বিতীয় ওভারে আউট হন অধিনায়ক লিটন দাস। পেসার মার্ক অ্যাডাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে টিম টেক্টরের ক্যাচ হয়েছেন তিনি। ৩ বলে ১ রান করে দলকে ৪ রানে রেখে ফেরেন তিনি। 

চতুর্থ ওভারে তৃতীয় বলে তুলে মারতে গিয়ে জর্জ ডকরেলের ক্যাচ হয়েছেন ৬ বলে ১ রান করা পারভেজ।

পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন সাইফ হাসান। তাকে ৬ রানেই বোল্ড করেন ম্যাকার্থি