চবিতে চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন: সেইফ গার্ডিং ওশান হারমোনি শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এই আন্তর্জাতিক সম্মেলন চলবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পর্যন্ত। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সের সভাকক্ষে এই সম্মেলন উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহযোগী অধ্যাপক আয়শা আক্তার, ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নেছারুল হক। 

চারদিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক গবেষক উপস্থিত থাকবেন। দেশে-বিদেশে অনেক অতিথি এতে আমন্ত্রিত থাকবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন বলেন, আগামী ১-৪ ডিসেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মূল থিম হলও সেইফ গার্ডিং ওশান হারমোনি। এছাড়া আরও সাতটি সাব-থিমে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক গবেষক এতে উপস্থিত থাকবেন। আমরা আশা করি এই সম্মেলন আমাদের শিক্ষক শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবে।

তিনি আরও জানান, সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।