মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির তিন শতাধিক কর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে তেতুলবাড়ীয়া ইউনিয়নে আয়োজিত কর্মী সম্মেলনে নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানান মেহেরপুর-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা।
সম্মেলনের সভাপতিত্ব করেন তেতুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির মতিউর রহমান।
প্রধান অতিথি ছিলেন নাজমুল হুদা, আর প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মী আতিয়ার রহমান বলেন, “জামায়াতের নীতি ও আদর্শ আমাকে আকৃষ্ট করেছে।
দেশের জন্য তাদের অবস্থান আমাকে অনুপ্রাণিত করেছে, এজন্য আমি এ দলে যোগ দিয়েছি।”
উপজেলা আমির রবিউল ইসলাম নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, “সৎ ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামের বিকল্প নেই। মানুষ পরিবর্তন চায়, তাই প্রতিনিয়ত মানুষ দলে দলে যোগ দিচ্ছে।”