অবিশ্বাস্য

না ওড়া তোতা পাখি ‘কাকাপো’

বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পাখি ‘কাকাপো।’ এই কাকাপো তোতা পাখির একমাত্র প্রজাতি, যারা উড়তে পারে না। পৃথিবীতে এরা মাত্র ১২৫ জন রয়েছে। বাস করে নিউজিল্যান্ডের প্রশান্ত মহাসাগরের অ্যাঙ্কর দ্বীপপুঞ্জে। ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকে এ পাখি। এরা এক ধরনের বিশালাকার তোতা পাখি এবং নিশাচর। তুলতুলে জলপাই সবুজ এবং বাদামি-ধূসর বা কালো রঙের পালকের কারণে সহজে বনের মাটিতে বানানো বাসার সঙ্গে মিশে যেতে পারে। এ কারণে তারা উড়তে গিয়ে ডানার ভারসাম্য রক্ষা করতে পারে না। তবে কাকাপো তোতারা যখন উড়তে পারে না, তখন একটি বিশেষ কৌশল ব্যবহার করে। তোতাপাখি ‘কাকাপো’দের পা  ছোট এবং অত্যন্ত মজবুত। তাই তারা ওড়ার পরিবর্তে লাফ দিতে বেশি বিশ্বাস করে। লাফিয়ে গাছে উঠে ফল খায়। লাফিয়ে ওপর-নিচ করার সময় তাদের ডানাগুলো প্যারাস্যুট অবতরণের মতো কাজ করে এবং ভারী শরীরকে আঘাত থেকে রক্ষা করে। এদিকে উড়তে না পারার কারণে পাখিগুলো খুব সহজে শিকারি পাখি এবং জীব-জন্তুর আক্রমণের শিকার হয়। তবে নিজেদের রক্ষা করতে এই তোতাপাখি একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করে। পাখিটি যখন কোনো বিপদের সম্মুখীন হয়, তখন  তোতাপাখিটি একদম স্থির হয়ে স্ট্যাচুর আকার ধারণ করে। পাখিগুলোর রঙ একদম সবুজ লতাপাতা বর্ণের। ফলে খুব সহজে এরা প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে। ১০০ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে তারা। বর্তমানে এ পাখি বিপন্ন।