স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রায়ই আপনার খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। লেবু এর মধ্যে একটি, যা অনেকেই তাদের খাদ্যতালিকায় রাখেন। প্রতিদিনকার খাবারের সঙ্গে লেবু থাকলে কেবল হার্ট সুস্থ থাকে না, সঙ্গে সঙ্গে ক্যানসারও প্রতিরোধ করে। পুষ্টিবিদরা বলেন, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা রোগ প্রতিরোধে সাহায্য করে। খাদ্যের পুষ্টিগুণ শোষণে লেবুর রসের বিশেষ ভূমিকা থাকে।
উচ্চ রক্তচাপে নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। যারা নিয়মিত হাঁটেন এবং প্রতিদিন তাদের খাদ্যতালিকায় লেবু থাকে তাদের রক্তচাপ, যারা হাঁটেন না তাদের তুলনায় কম থাকে। তবে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। লেবুতে থাকা সাইট্রাস উপস্থিত ফ্ল্যাভোনয়েড মহিলাদের ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ভিটামিন সি কোলাজেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। সূর্যের আলো, দূষণ, বয়স এবং অন্যান্য কারণ ত্বকের ক্ষতি করতে পারে। এমন পরিস্থিতিতে, ভিটামিন সি-এর সাহায্যে এই ক্ষতিগুলো এড়ানো সম্ভব। লেবু ভিটামিন সি এর একটি ভালো উৎস। ক্যানসার প্রতিরোধ লেবুর রস অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন সি-এর একটি চমৎকার উৎস। অ্যান্টি-অক্সিডেন্টগুলো মুক্ত র্যাডিকেলগুলোকে কোষের ক্ষতি করতে বাধা দিতে পারে, যা ক্যানসারের কারণও হতে পারে। তাই রোজ পাতে রাখুন এক টুকরো লেবু। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার সাধারণ ফ্লু এবং ফ্লু-সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করতে পারে। ভিটামিন সি প্রচুর শারীরিক পরিশ্রমকারী ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করতে পারে।