গোলাম পরওয়ার

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভিন্নমতকে দমনের মানসিকতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদেরই ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে তিনি এই কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতকে দমনের যে মানসিকতা সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।

এ সময় এই জামায়াত নেতা স্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য নির্মাণের কথাও বলেন।